১১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

বাংলাদেশকে স্বস্তি এনে দিলেন তাসকিন

৩০৭ রানের লক্ষ্য। নিশ্চয় আফগানদের সামনে অনেক বড় একটি লক্ষ্য। এই লক্ষ্যকে তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারিয়েছে তারা। ৯ রানে প্রথম উইকেট, ১৬ রানে দ্বিতীয় এবং ৩৪ রানে হারিয়েছে তৃতীয় উইকেট।

এমন পরিস্থিতিতে রীতিমত ঘুরে দাঁড়িয়েছে আফগানরা। শুধু ধুরে দাঁড়ানোই নয়, ওপেনার রহমত শাহ এবং মিডল অর্ডার নজিবুল্লাহ জাদরানের ব্যাটে বেশ ভালোভাবেই জয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছিল হাশমতুল্লাহ শহিদি অ্যান্ড কোং।

কিন্তু ৮৯ রানের জুটি গড়ার পর অবশেষে বিচ্ছিন্ন হলেন রহমত শাহ এবং নজিবুল্লাহ। রহমত শাহকে বোল্ড করলেন তাসকিন আহমেদ। ২৫তম ওভারের প্রথম বলটি ছিল অফ স্ট্যাম্পের ওপর। রহমত শাহ ঠেকানোর চেষ্টা করলেন। কিন্তু বল তার ব্যাট ফাঁকি দিয়ে ছুঁয়ে গেলো অফ স্ট্যাম্পের বেল।

তাতেই সাজঘরে ফিরে যেতে হলো ৫২ রান করা রহমত শাহকে। এর আগেও অবশ্য রান আউট হয়েছিলেন রহমত শাহ। কিন্তু সাকিব আবেদন প্রত্যাহার করায়, শেষ পর্যন্ত বেঁচে যান তিনি। অবশেষে তাসকিনের বলে বোল্ড হলেন রহমত। ৭১ বল খেলে ৪ বাউন্ডারিতে ৫২ রান করেন রহমত শাহ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

বাংলাদেশকে স্বস্তি এনে দিলেন তাসকিন

প্রকাশিত : ০৫:৫৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২