১০:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

এ বছর জিডিপির প্রবৃদ্ধি হবে ৭.৬৫ শতাংশ

চলতি ২০১৭-১৮ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ৬৫ শতাংশ। যা গত অর্থবছরে ছিল ৭ দশমিক ২ শতাংশ।

মঙ্গলবার সকালে রাজধানীর পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ বিষয়ে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এ তথ্য জানানো হয়।

বৈঠকে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, চলতি অর্থবছরে মাথাপিছু আয় দাঁড়িয়েছে ১ হাজার ৭৫২ ডলার। যা আগের অর্থবছরে ছিল ১ হাজার ৬১০ ডলার। এ হিসেবে মাথাপিছু আয় বেড়েছে ১৪২ ডলার।

জাতীয় অর্থসূচকের এ উন্নতির জন্য প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় বেশ কয়েকটি প্রকল্প নিয়ে আলোচনা হয়।

ট্যাগ :
জনপ্রিয়

নিজ আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গুমুক্ত নওগাঁ গড়ি; সাপ্তাহিক পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

এ বছর জিডিপির প্রবৃদ্ধি হবে ৭.৬৫ শতাংশ

প্রকাশিত : ০১:০৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮