০৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

লিটনের ব্যাটিং সৌন্দর্য যে কারো মন কেড়ে নেবে: সিডন্স

খারাপ সময় কাটিয়ে ধারাবাহিকতা দেখিয়ে যাচ্ছেন লিটন দাস। তার ব্যাটিং সৌন্দর্য যে কারো মন কেড়ে নেবে। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে হাঁকিয়েছেন ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। যা বাংলাদেশি ক্রিকেটারদের মাঝে দ্রুততম পঞ্চম সেঞ্চুরি।

এই তরুণের ব্যাটিং নজড় কেড়েছে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশে আসা জেমি সিডন্সের। লিটনের খুঁতগুলোও তিনি ধরতে পেরেছেন। এই ব্যাটিং কোচ এখন লিটনকে আরো নিখুঁত করে তোলার দায়িত্ব নিয়েছেন।

গতকাল শনিবার চট্টগ্রামে সংবাদ সম্মেলনে সিডন্স বলেন, ‘লিটন দাস দারুণ পারফর্ম করছে। ছোট ছোট কিছু ব্যাপার দেখছি, যেখানে আমি ওকে সাহায্য করতে পারি। ওকে নিখুঁত করে তোলার শেষ কাজটুকু করতে পারলে, বিশ্বের প্রতিটি বোলারের বিপক্ষে সাফল্য পেতে পারে। হোক সে সত্যিকারের পেসার বা গ্রেট স্পিনার। ওকে আরেকটু ভালো করে তোলা আমার চ্যালেঞ্জ। তামিম এবং এই ছেলেরা দারুণ পর্যায়ে পৌঁছে গেছে। ‘

সিডন্স তার আগের মেয়াদে তামিম-সাকিবদের তৈরি করেছিলেন, যারা আজ অনেক বড় তারকা। বর্তমানে তরুণদের মাঝে লিটনকে তার মনে ধরেছে। সিডন্স আরো বলেন, ‘ওরা যতই খেলবে, বড় ম্যাচে ততই পারফর্ম করবে। এই ম্যাচগুলো ছিল আমাদের ছেলেদের জন্য চাপের ম্যাচ। জিততেই হতো ওদের। তরুণ ক্রিকেটাররা নিজেদের মেলে ধরেছে, যা দারুণ। সিনিয়র ক্রিকেটাররাও একটা পর্যায়ে পারফর্ম করবে। তবে তাদের পাশাপাশি তরুণদেরও জ্বলে উঠতে হবে। এটাই রোমাঞ্চকর।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

টাঙ্গাইলে জনগণের সঙ্গে সরাসরি সংযোগ নিশ্চিত করতে টেলিফোন বুথ স্থাপন টুকুর

লিটনের ব্যাটিং সৌন্দর্য যে কারো মন কেড়ে নেবে: সিডন্স

প্রকাশিত : ০৫:৫৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২