০৬:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

সরাইলে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল বাজারে সঞ্জিত টেইলার্স এর দোকানের কর্মচারী শ্রী অপূর্ব দাস(১৯) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার অরুয়াইল বাজারে আক্কল আলী মার্কেটের ২য় তলা সঞ্জিত টেইলার্স এর দোকান থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। মৃত অপূর্ব দাস (১৯) কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের চদন্ত গ্রামের পরিতোষ দাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, চার মাস আগে অপূর্ব অরুয়াইল বাজারের সঞ্জিত রায়ের দর্জি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতে আসে। রাতে দোকানেই সে একা ঘুমিয়ে থাকত,আজ( মঙ্গলবার) সকালে সাতটার দিকে সঞ্জিত রায়ের ছেলে সম্পদ রায় দোকানে গিয়ে অপূর্বকে দোকান খুলতে ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে দরজায় ধাক্কা দেয়। দরজা খুলে গেলে দেখতে পায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে অপূর্ব ঝুলে আছে। সাথে সাথে তার বাবাকে খবর দেয় সম্পদ রায়। চারদিকে খবর ছড়িয়ে পড়লে দোকানে উৎসুক মানুষের ভিড় জমতে থাকে মরদেহটি দেখার জন্য। পরে বেলা ১১টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

অপূর্বর কাকা রামপ্রসাদ দাস বলেন, যে দোকানে মরদেহটি পাওয়া গেছে, ওই দোকানের সে কর্মচারী ছিল। সে দর্জির কাজ করত। তার বাড়িতে নিয়মিত আসা যাওয়াও ছিল। কয়েকদিন আগে সে বাড়ি থেকে এসেছে। তবে অপূ্র্ব কেন আত্মহত্যা করেছে, তা বোঝা যাচ্ছে না।

অরুয়াইল ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুৃইয়া বলেন,এটি আমার বাজারের ঘটনা।ছেলেটি সঞ্জিতের দোকানে কাজ করত। সরেজমিনে গিয়ে দেখে মনে হল ছেলেটি আত্মহত্যা করেছে।

এ ব্যাপারে সরাইল অরুয়াইল বিটের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

সরাইলে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত : ০৩:৫৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২