গাজীপুরে বঙ্গবন্ধু গাজীপুর জেলা ১ম বিভাগ ফুটবল লীগ-২০২১-’২২ উদ্বাধন করা হয়েছে। বুধবার বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের (ভারপ্রাপ্ত) মেয়র মো. আসাদুর রহমান কিরণ শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
উদ্বাধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য নুরুল ইসলাম নুরু, গাজীপুর জেলা ফুটবল এসাসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া।
এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র এড. আয়েশা আক্তার, ২৯নং ওয়ার্ড কাউন্সিলর শাহজাহান মিয়া সাজু, ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাসান আজমল ভুইয়া, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, গাজীপুর প্রেসক্লাবের সাধরণ সম্পাদক রাহিম সরকার, কোষাধ্যক্ষ আবিদ হোসেন বুলবুল প্রমুখ।
উদ্বোধক মো. আসাদুর রহমান কিরণ জানান, আমরা গর্বিত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল দায়িত্ব নেয়ার পর ক্রীড়া জগতে বিভিন্ন ইতিহাস সৃষ্টি হয়েছে। মহামারি করোনাকালেও তিনি স্টেডিয়াম নির্ণানসহ খেলাধুলাকে বেগবান করার সার্বিক কার্যক্রম চালিয়েছেন। গাজীপুর স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ করতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।
গাজীপুর জেলা ফুটবল এসাসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া জানান, উদ্বোধনী দিনে হাড়িনাল পঞ্চপাড়া একাদশ ও পশ্চিম জয়দেবপুর একাদশের মধ্যে খেলা অুষ্ঠিত হয়। এ লীগে ১১টি দল দুইটি গ্রুপে অংশ নেবে। একটি গ্রুপে ৬টি এবং অন্যটিতে ৫টি টিম অংশ নেবে।
বিজনেস বাংলাদেশ/ এ আর






















