০৮:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

২৮ নাবিককে রোমানিয়ায় নেওয়ার প্রক্রিয়া চলছে: পররাষ্ট্রসচিব

ইউক্রেনের অলভিয়া বন্দরে হামলার শিকার বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’–এর ২৮ নাবিককে রোমানিয়ায় নেওয়ার প্রক্রিয়া চলছে। এক নাবিকের মরদেহও নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন আজ শুক্রবার প্রথম আলোকে এ কথা বলেন।

গতকাল বৃহস্পতিবার রাতে (বাংলাদেশ সময়) জাহাজটি থেকে নাবিকদের ইউক্রেনের অলভিয়া বন্দরের কাছে নিরাপদ একটি স্থানে স্থানান্তর করা হয়। সেখান থেকে ইউক্রেনের পাশের দেশ পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে সবাইকে নেওয়ার কথা ছিল।

গত বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টার দিকে ইউক্রেনের অলভিয়া বন্দর জলসীমায় নোঙর করে রাখা এমভি বাংলার সমৃদ্ধি জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে জাহাজের তৃতীয় প্রকৌশলী মো. হাদিসুর রহমান নিহত হন।

হামলার পর জাহাজ থেকে ভিডিও বার্তায় বাঁচার আকুতি জানাচ্ছিলেন নাবিকেরা। বাংলাদেশি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় এবং নাবিকদের উদ্ধারে সরকারের একাধিক মন্ত্রণালয় বৈঠক করে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

নওগাঁয় পরিবেশগত মানবাধিকার বিষয়ে সংবাদকর্মীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

২৮ নাবিককে রোমানিয়ায় নেওয়ার প্রক্রিয়া চলছে: পররাষ্ট্রসচিব

প্রকাশিত : ০৪:৩৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২