০১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

দুই অজি মহাতারকার বিদায়ে বিহ্বল ক্রিকেটাঙ্গন

শুক্রবার সকালের দিকেই অস্ট্রেলিয়ান ক্রিকেটের আরেক কিংবদন্তি উইকেটরক্ষক ব্যাটার রডনি মার্শকে হারানোর খবর মিলেছিল। তিনিও হার্ট অ্যাটাক করে মারা গেছেন। হার্ট অ্যাটাক করেছিলেন কিছু দিন আগে। এরপর গেল সপ্তাহে জানা যায়, কোমায় চলে গেছেন তিনি, আছেন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। জীবনে বহু লড়াইয়ে জিতলেও মার্শ এবার আর পারলেন না। ৭৪ বছর বয়সে ধরার মায়া ত্যাগ করে পাড়ি জমালেন পরপারে।

এদিকে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে বিনা মেঘে বজ্রপাত! হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন অস্ট্রেলিয়ার স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন!

ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকে মারা গেছেন ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা এই লেগ স্পিনার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।

তার মৃত্যুশোকে বিহ্বল ক্রিকেটাঙ্গনে কয়েক ঘণ্টার ব্যবধানেই বড় ধাক্কা হয়ে এলো ওয়ার্নের চিরবিদায়ের খবর। কিংবদন্তি এ ক্রিকেটারের প্রয়াণে সাবেক-বর্তমান ক্রিকেটাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাচ্ছেন শোকবার্তা।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

ভোটের দিন চলবে বাড়তি মেট্রো ট্রেন

দুই অজি মহাতারকার বিদায়ে বিহ্বল ক্রিকেটাঙ্গন

প্রকাশিত : ০৯:২৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২