চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাহ আছিয়র রহমান হেফজখানা ও এতিমখানা থেকে এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল ১১টায় উদ্ধারকৃত নিহত শিশুর নাম ইফতেখার মালেকুল মুশফিক (৭)। সে স্থানীয় ফকিরাখালী এলাকার দুবাই প্রবাসী আবদুল মালেকের ছেলে।
এ ঘটনায় ওই মাদ্রাসার শিক্ষক মো. রুস্তম আলী, মো. শাহাদৎ হোসেন ও মো. জাফর আহম্মেদকে থানা হেফাজতে নেয়া হয়েছে। নিহতের স্বজনরা জানান, গত ৬ মাস ধরে মুশফিক এ মাদ্রাসায় পড়ে। সকালে মাদ্রাসা থেকে জানানো হয়, তাকে পাওয়া যাচ্ছে না। পরে আমরা পরিবারের লোকজন মাদরাসায় গিয়ে তাকে খুঁজতে থাকি। একপর্যায়ে ২য় তলার স্টোর রুমে মুশফিকের কম্বলে মোড়ানো গলাকাটা লাশ পাওয়া যায়।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) তারিক রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, ঘটনাটি বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। পরে বিস্তারিত জানা যাবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















