ফেনীতে দিবসের প্রথম প্রহরে মঙ্গলবার (০৮ মার্চ) রাত -১২:০১ মিনিটে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে স্বেচ্ছাসেবী সংগঠন সহায়ের আয়োজনে ও ফেনী পৌরসভার সহযোগিতায় শহরের অর্ধ শতাধিক নারী পরিচ্ছন্নতা কর্মীদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নারী পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে উপহার হিসেবে শাড়ি, কম্বল বিতরণ ও উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে।
ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান। সাংবাদিক আতিয়ার সজলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনীর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড: মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা,অতিরিক্ত পুলিশ সুপার থোয়াইঅংপ্রু মারমা,ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নিজাম উদ্দিন,ফেনী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মেজবাহ উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবী সংগঠন সহায় এর সভাপতি মঞ্জিলা আক্তার মিমি।নারী পরিচ্ছন্নতা কর্মীদের ফুলেল শুভেচ্ছা জানান ফেনী জেলা প্রশাসকের কন্যা আদিবা মাহমুদ রোদেলা।। মফিজূর রহমান ফেনী।
বিজনেস বাংলাদেশ/বিএইচ
০১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
ফেনীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ফেনীতে ব্যতিক্রমী অনুষ্ঠান
-
ফেনী থেকে মফিজূর রহমান। - প্রকাশিত : ০৬:৩৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
- 179
ট্যাগ :
জনপ্রিয়




















