১১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

এসআইকে ছুরিকাঘাত করা আসামি বন্দুকযুদ্ধে নিহত

ময়মনসিংহের গৌরীপুর থানার এসআই আসাদুজ্জামানকে ছুরিকাঘাত করার মামলায় এক আসামি কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। সদর উপজেলার শম্ভুগঞ্জ এলাকায় শাইখ সিরাজ সড়কে মঙ্গলবার রাত ৩টার দিকে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

উজ্জ্বল মিয়া (২৮) নামে নিহত ওই আসামি উপজেলার পুরান জেলখানা মোড় এলাকার জমশেদ আলী মিয়ার ছেলে। ২৭ মার্চ গৌরীপুর উপজেলার পুরান জেলখানা এলাকায় এসআইকে ছুরিকাঘাত করেন পালিয়ে যায় উজ্জ্বল।

এ ঘটনায় ২৮ মার্চ পুলিশ বাদী হয়ে উজ্জ্বলকে আসামি করে একটি মামলা দায়ের করে।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, উজ্জ্বলের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

ওসি বলেন, গোয়েন্দা পুলিশের একটি দল গোপনে খবর পেয়ে শাইখ সিরাজ সড়কে উজ্জ্বলকে ধরতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতা উজ্জ্বল ও তার লোকজন পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি করলে উজ্জ্বল ঘটনাস্থলেই মারা যান। অন্যরা সবাই পালিয়ে গেছে।

ট্যাগ :
জনপ্রিয়

“দিনাজপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে মামলা তদন্ত বিষয়ক সক্ষমতা বৃদ্ধি কোর্সের উদ্বোধন করেন

এসআইকে ছুরিকাঘাত করা আসামি বন্দুকযুদ্ধে নিহত

প্রকাশিত : ১১:৪৮:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ এপ্রিল ২০১৮