০১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

ইবিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

“টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই অগ্রগণ্য” এই শ্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (৮ মার্চ) সকালে ছাত্র-উপদেষ্টা অফিসের উদ্যোগে প্রশাসন ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি ডায়না চত্বর প্রদক্ষিণ শেষে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে এসে সমবেত হয়।

এসময় র‍্যালিতে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া, রেজিস্ট্রার ভারপ্রাপ্ত মু. আতাউর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. সেলিনা নাসরিন ও প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. রেবা মন্ডলসহ খালেদা জিয়া হল, ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রীরা সহ অন্যান্য বিভাগের শিক্ষিকাবৃন্দ র‍্যালিতে অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে ল’ এ্যন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি শাহিদা আক্তারের সঞ্চালনায় মৃত্যুঞ্জয়ী মুজিবের পাদদেশে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান বলেন, নারী, পুরুষের থেকে বড় পরিচয় আগে আমি একজন মানুষ। এজন্য আগে আমাদের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। সমাজে আজ নারী ও পুরুষ কাধে কাধ মিলিয়ে দেশের উন্নয়নে সমান ভুমিকা রেখে চলেছে। তিনি বলেন, দেশের সব জায়গায় নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখে নারীরা পুরুষের থেকে এগিয়ে আছে।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভুঁইয়া বলেন, তোমরা আমাকে একটি শিক্ষিত মা দেও, আমি তোমাকে শিক্ষিত জাতি দেব। দার্শনিকের কথার সূত্র ধরে তিনি বলেন, যে জাতি তাঁর নারীসমাজ যত বেশি শিক্ষিত ও ক্ষমতায়ন করতে পেরেছে সেই দেশ তত উন্নত হয়েছে। তিনি আরো বলেন, বংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ পদে নারীরা অধিষ্ঠিত তাঁরা সর্বোচ্চ ক্ষমতার কেন্দ্রবিন্দুতেও রয়েছে। সেখানে নারীরা প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন নারীরাও পুরুষের সাথে কাধে কাধ মিলিয়ে সোনার বাংলা গঠনে ভুমিকা রেখে যাবে।

ট্যাগ :
জনপ্রিয়

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে

ইবিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রকাশিত : ০৬:৪৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২