পঞ্চগড়ের বোদায় সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার (৭ মার্চ) রাতে বোদা-দেবীগঞ্জ সড়কে বোদা উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের বটতলী এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের সমলুর হাট চানপাড়া গ্রামের নয়ন ইসলামের ছেলে মুন্না ইসলাম (১৭) ও একই এলাকার লাভলু ইসলামের ছেলে রায়হান (১৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মুন্না ও রায়হান বোদা বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ী ফিরছিল। তারা বোদা-দেবীগঞ্জ সড়কের চন্দনবাড়ী বটতলী এলাকায় আসলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মহেন্দ্রর পেছনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মুন্না নিহত হয়। স্থানীয়রা গুরুতর আহত রায়হানকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নবকুমার বর্মন তাকে মৃত ঘোষণা করেন।
বোদা থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, মহেন্দ্রটি আটক করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ
০১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
বোদায় সড়ক দূর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
-
তমা সেন পঞ্চগড় প্রতিনিধিঃ - প্রকাশিত : ০৬:৪৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
- 63
ট্যাগ :
জনপ্রিয়




















