০২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

শিক্ষামন্ত্রীর নিকট হতে বীর নারী মুক্তিযোদ্ধার জাতীয় জয়িতা সম্মাননা গ্রহণ

নারী দিবস উপলক্ষে পঞ্চগড় জেলার বীর নারী মুক্তিযোদ্ধা জনাব রোকেয়া বেগম ডা.দীপু মনি শিক্ষা মন্ত্রী মহোদয়ের নিকট হতে জাতীয় জয়িতা সম্মাননা গ্রহণ করেছেন।

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের মুনিগছ গ্রামের মৃত আব্দুর রহিমের মেয়ে রোকেয়া বেগম। বর্তমানে তিনি জেলা শহরের মিলগেট এলাকায় বসবাস করেন। তার বাবা আব্দুর রহিম ছিলেন একজন দর্জি। আর মা ছমিরন নেছা ছিলেন গৃহিণী। পরিবারে ৫ সন্তানের মধ্যে রোকেয়া বেগম ছিলেন তৃতীয় আর বোনদের মধ্যে বড়। মুক্তিযুদ্ধকালীন ৬ নং সেক্টরের কমান্ডার এম কে বাশার, ৬ নং সেক্টরের বেসামরিক উপদেষ্টা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও ডা. আতিয়ার রহমানের অধীনে থেকে তেঁতুলিয়ায় সেবিকা হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নেন রোকেয়া বেগম। যুদ্ধে গুলিবিদ্ধ, আহত ও অসুস্থ মুক্তিযোদ্ধাদের সেবা দিয়ে সুস্থ করে তুলতেন তিনি। তিনি বলেন যে, ১৯৭১ সালের ৭ এপ্রিল বড় ভাই আব্বাস আলীর সহযোগিতায় মুক্তিযুদ্ধে অংশ নিতে বাড়ি থেকে বের হই এবং ২৯ নভেম্বর পঞ্চগড় হানাদারমুক্ত হওয়ার পর বাড়িতে ফিরে আসি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে

শিক্ষামন্ত্রীর নিকট হতে বীর নারী মুক্তিযোদ্ধার জাতীয় জয়িতা সম্মাননা গ্রহণ

প্রকাশিত : ০৬:১৫:১১ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২