০২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

বাঘায় রাতের আধারে পেঁয়াজ ক্ষেত নষ্ট করেছে দুর্বৃত্তরা

রাজশাহীর বাঘায় রাতের আধারে ১৪ জন চাষির জমিতে রোপন করা ক্ষেতের পেঁয়াজ নষ্ট করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৮ মার্চ) রাতে কে বা কারা উপজেলার বাউসা ইউনিয়নের টলটলিপাড়া, চকরপাড়া ও ভেড়ালীপাড়া মাঠে রোপন করা এই পেঁয়াজ নষ্ট করে দিয়েছেন। এ সকল পেঁয়াজ ক্ষেতে কিছু থেকে চিরকুট পাওয়া গেছে।

জানা যায়, উপজেলার বাউসা ইউনিয়নে বাউসা টলটলিপাড়া, বাউসা চকরপাড়া ও বাউসা ভেড়ালী পাড়া গ্রামের ১৪ জন কৃষক নিজ নিজ জমিতে পেঁয়াজ ও রসুনের আবাদ করেন। এ সকল জমির পেঁয়াজ উপড়ে রাখা হয়েছে। আবার কিছু জমির রসুন ও পেয়াজ কেটে নষ্ট করে দেওয়া হয়েছে। আবার কিছু জমির পেঁযাজ পা দিয়ে পিষ্ঠে নষ্ট করা হয়েছে। এ সকল জমিতে চিরকুট লিখে রাখা হয়েছে। কাগজের চিরকুটে প্রথম পাতায় লেখা আছে শাকিম রতম শরিফুল ১ লাখ, শরিফুল রতন শাকিম মেম্বার তেনা নেতা আমার গাড়ি চাই। দ্বিতীয় পাতা লেখা শাকিম রতন মেম্বার শরিফুল নেতা শরিফুল নেতা আমার গাড়ি চাই নিচে শরিফুল।

এ বিষয়ে বুধবার সকালে ক্ষতিগ্রস্থ পেঁয়াজ চাষি রবিউল ইসলাম, লিটন হোসেন, আলম হোসেন, মেরাজুল ইসলাম, জনাব আলী, কালাম হোসেন, মিলন আলী, দিঘা গ্রামের শাহিন, বাউসা টলটলিপাড়া গ্রামের লেকু প্রামানিক বলেন, কে বা কারা কি কারনে এমন ঘটনা করেছে সুনির্দ্দিষ্ট কোন কারণ জানাতে পারেনি। ক্ষেতের মালিকরা নিজ নিজ জমিতে কাগজের চিরকুট দেখেন। তারা বলেন, কারো সাথে কোন শত্রতা নেই, কে বা কারা এমন কাজ করেছে ভাবতে পারছিনা।

বাউসা ভেড়ালীপাড়া মাঠে ৩০ হাজার টাকায় লিজ নিয়ে দুই বিঘা জমিতে পেঁয়াজের চাষ করেছেন পল্টু মিয়া। তাঁর ক্ষেতে পেঁয়াজ নষ্ট করা হয়েছে। তিনি এনজিও থেকে ঋণ নিয়ে এই আবাদ করেছেন। এতে তার অনেক ক্ষতি হয়ে গেলে বলে জানান। ক্ষতিগ্রস্থ পেয়াজ চাষিরা এর সুষ্ঠ বিচার দাবি করেছেন।

এ বিষয়ে বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ তুফান বলেন, এই বিষয়ে পঁয়াজ চাষিরা আমাকে জানিয়েছেন। পাশাপাশি চিরকুট দেখিয়েছেন।

এ বিষয়ে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, তদন্ত করে অপরাধীকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে

বাঘায় রাতের আধারে পেঁয়াজ ক্ষেত নষ্ট করেছে দুর্বৃত্তরা

প্রকাশিত : ০৭:২২:৫৯ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২