ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে গেছে। গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সলিমগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। তবে অগ্নিকান্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বাজারের একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। পরে আশপাশের দোকানগুলোতেও আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নবীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের
কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ অগ্নিকান্ডে বাজারের মুদি মাল, কনকনফেকশনারী, টেলিকম ও ইলেক্ট্রনিকসহ বিভিন্ন পণ্যের ৯টি দোকান পুড়ে গেছে।
নবীনগর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার দেবব্রত সরকার জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















