০৩:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

পরশুরামে ভোজ্যতেল অবৈধ ভাবে মজুদ করায় জরিমানা

পরশুরাম বাজারে প্রায় ৩০০ লিটার (১ লিটারের পলি) ভোজ্য তেল অবৈধভাবে মজুদ করে রাখার অপরাধে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) বেলা ১২টার সময় ভোক্তা অধিকার রক্ষায় জেলা ভোক্তা অধিকার পরিচালক সোহেল চাকমা। ঝটিকা বাজার অভিযান পরিচালনা করে পরশুরাম বাজারের ব্যবসায়ী বিসমিল্লাহ স্টোরকে ১৫০০০/-টাকা এবং ন্যাশনাল স্টোরকে দুই হাজার লিটার তেল মজুদ করায় ৩০০০০/ টাকা জরিমানা করে আদায় করেছে ভোক্তা অধিকার পরিচালক।

একদিকে অতিরিক্ত মজুদ অন্য দিকে ক্রয় কৃত মালের ভাউচার দেখিয়েছেন ব্যবসায়ীরা। কিন্তু ভাউচারে কোন তারিখ দেওয়া নেই যা এক ধরনের প্রতারণা। কারণ ঐ পরিমাণ তেল ব্যবসায়ীদের কবে কেনা সেটি তারা উপযুক্ত প্রমাণ দেখাতে পারেনি। এবং তেল দোকানে নগণ্য পরিমাণ রেখে বাকিগুলো গুদামে মজুদ রেখেছেন তারা।

এছাড়াও রুবেল স্টোর কে মূল্য তালিকা না থাকায় ২০০০/- টাকা জরিমানা করে আদায় করা হয়। কয়েকটি গ্যাস সিলিন্ডারের দোকান তদারকি করা হয়। বাজারে ঝটিকা অভিযান পরিচালনা সময় অনেক অসাধু ব্যবসায়ী দোকান বন্ধ করে চলে যার। প্রায় দু’ঘন্টা প৷ র্যন্ত দোকান বন্ধ রাখার পর বিকেলে দোকান খুলে অসাধু ব্যবসায়ীরা। নাম প্রকাশের অনিচ্ছুক একজন ক্রেতা বলেন স্থানীয় প্রশাসন সপ্তাহে দুদিন বাজার মনিটরিং করলে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

এ সময় সহায়তা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব আব্দুল গাফফার এবং পরশুরাম মডেল থানার পুলিশ টিম।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে

পরশুরামে ভোজ্যতেল অবৈধ ভাবে মজুদ করায় জরিমানা

প্রকাশিত : ০৭:৩২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২