০৩:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

কালীগঞ্জে ট্রাকের চাকায় পৃষ্ট শিশু

বুড়িমারী মহাসড়কের কালীগঞ্জ উপজেলার ভোটমারীর শ্রুতিধর দরগার পাড় নামক স্থানে রাস্তা অতিক্রমের সময় চলন্ত ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ৭ বছরের কন্যা শিশু টিশা মনির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় সাথে থাকা শিশুটির মা তহমিনা বেগম (৩৫) গুরুতর আহত হয়েছে।

শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার ভোটমারী ইউনিয়ননে শ্রুতিধর গ্রামের সাজু মিয়ার স্ত্রী তহমিনা ও তার ৭ বছর বয়সী শিশু কন্যা টিশা মনি সড়কের পাশে মুদির দোকান থেকে বিস্কুট নিয়ে রাস্তা অতিক্রম করা সময় লালমনিরহাটগামী বালু বোঝাই মের্সাস সুমন ট্রেডার্স নামে (ঢাকা মেট্রো-ট- ২৯৫৫) ট্রাকটি তাদেরকে চাপা দেয়। ঘটনাস্থলে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে টিশামনির মৃত্যু হয় এবং গুরুতর আহত হয় তহমিনা বেগম। তহমিনা বেগমকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র নেয়া হলে তার অবস্থা অশংকাজন হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এসময় ঘন্টাব্যাপি সড়কের দু’পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় ১ ঘন্ট পর যান চলাচল স্বাভাবিক হয়। ট্রাকটি কালীগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সাজিদ সারওয়ার জানান, তহমিনার কমর থেকে পা পর্যন্ত গুরুতর জখম হয়। উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে

কালীগঞ্জে ট্রাকের চাকায় পৃষ্ট শিশু

প্রকাশিত : ০৪:১৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২