ফেনীতে দীর্ঘদিন পলাতক থাকার পর র্যাবের জালে বন্দি হলেন ফেনীর দুর্ধর্ষ শিবির ক্যাডার ওয়ারেন্টভুক্ত আসামি আমের মক্কি (২৯)। সে ছাগলনাইয়া উপজেলার দক্ষিন মন্দিয়া গ্রামের জামায়াত নেতা মোসলেহ উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে প্রায় তিন ডজন মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ। শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করে পুলিশ।
র্যাব ও ছাগলনাইয়া থানা সুত্রে জানা যায়, ২০১৩ ও ২০১৪ সালে ফেনীর শহরের বিভিন্ন স্থানে পুলিশের উপ হামলা, যাত্রীবাহী গাড়ীতে পেট্রোল বোমা নিক্ষেপ , ছাত্রলীগ নেতাকে হত্যার চেষ্টা,গাড়ি ভাংচুর সহ প্রায় ৩৬টি মামলার অভিযুক্ত আসামি শিবির ক্যাডার মক্কি।
২০১৪ সালের জাতীয় নির্বাচনের পর থেকে সে দীর্ঘদিন পলাতক ছিল।স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে আবার মাঠে নামে মক্কি। সরকারি দলের নেতাকর্মী, সাংবাদিক ও প্রশাসনের লোকদের সাথে সখ্যতা গড়ে তুলে।
ছাগলনাইয়া থানার ওসি শহীদুল ইসলাম জানান, মক্কির বিরুদ্ধে ফেনী, দাগনভুইয়া, সোনাগাজী ও ছাগলনাইয়া থানায় নাশকতার অসংখ্য মামলা রয়েছে। বৃহষ্পতিবার রাতে র্যাব -৭ ফেনী ক্যাম্পের একটি টহল দল তাকে আটক করে থানায় হহস্তান্তর করে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















