০৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় নাপা সিরাপ বিক্রি বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় প্যারাসিটামল ‘নাপা সিরাপ’ বিক্রি সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১১ মার্চ) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক আবু কাউছার এ তথ্য সাংবাদিক দের নিশ্চিত করেন।

বৃহস্পতিবার রাতে জেলার আশুগঞ্জ উপজেলায় নাপা সিরাপ খেয়ে দুই শিশুর মৃত্যুর অভিযোগ ওঠার পর ওই ওষুধ বিক্রি সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করে ব্রাহ্মণবাড়িয়া ঔষধ ফার্মেসি ব্যবসায়ীদের এই সমিতি।

জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক মো. আবু কাউছার জানান, আশুগঞ্জে দুই শিশুর মৃত্যুর ঘটনায় জেলার ফার্মেসিগুলোকে আপাতত নাপা সিরাপ বিক্রি বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

যেহেতু নাপা সিরাপ খেয়ে দুই শিশু মৃত্যুর বিষয়টি সামনে এসেছে। এজন্য আমরা সমিতির সকল সদস্যকে সাময়িকভাবে নাপা সিরাপ বিক্রি বন্ধ রাখতে পরামর্শ দিয়েছি। পরবর্তী ফলাফল না আসা পর্যন্ত নির্দেশনা কার্যকর থাকবে।

এর আগে আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামে বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে নাপা সিরাপ খেয়ে ইয়াছিন খান (০৭) ও মোরসালিন খান (০৫) নামে দুই শিশুর মৃত্যুর অভিযোগ তোলেন স্বজনরা।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর থেকেই মুরসালিন ও ইয়াসিনের জ্বর আসে। পরে সন্ধ্যায় তাদের বাবা ইসমাইল হোসেন স্থানীয় দুর্গাপুর বাজারের মা ফার্মেসি থেকে নাপা সিরাপ কিনে নিয়ে আসেন। রাত আটটা বাজে ইয়াসিন ও মুরসালিন কে একই বোতল থেকে সিরাপ খাওয়ানো হয়। সিরাপ খাওয়ানোর পর রাত সাড়ে আটটার দিকে দুজনের অবস্থা খারাপ হতে থাকে। তাদের মুমূর্ষ অবস্থায় প্রথমে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। বাড়িতে ফেরার পথে প্রথমে মুরসালিন ও কিছুক্ষণ পর ইয়াসিন মারা যায়।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে

ব্রাহ্মণবাড়িয়ায় নাপা সিরাপ বিক্রি বন্ধ

প্রকাশিত : ০৫:০৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২