০৪:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

নবীনগরে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা

ব্রাহ্মনবাড়িয়ার নবীনগরে প্রতি বছরের ন্যায় এ বছরও লক্ষ্য মাত্রার অধিক জমিতে ভুট্টার চাষ হয়েছে। উপজেলার ২১ ইউনিয়নে মধ্যে অধিক ভুট্টার চাষ হয় ইব্রাহিমপুর, রতনপুর, রছুল্লাবাদ, শ্যামগ্রাম, বড়িকান্দি, সলিমগঞ্জ, নবীনগর (প.) ও কাইতলা (উ.) ইউনিয়নের ফসলী জমিতে। এ সকল জমি নদী বিধৌত পলিযুক্ত মাটি খুব উর্বর, তাই এ সব এলাকায় ভুট্টার ফলন অধিক হয়ে থাকে। সরেজমিনে এ সব ইউনিয়নের মাঠ গুলো ঘুরে ভুট্টা চাষের এই দৃশ্য দেখা গেছে। কম খরচে অধিক মুনাফা অর্জনের ফলে দিন দিন ভুট্টা চাষের জন্য কৃষকরা আগ্রহী হয়ে উঠেছে। উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের শাহবাজপুর গ্রামের কৃষক হানিফ মিয়া বলেন, “ভুট্টা চাষে খরচ কম, লাভ বেশি, তাই আমি এ বছর ৪ বিঘা জমিতে ভুট্টার আবাদ করেছি। আসা করি ভুট্টার ভাল ফলন হবে”। শ্যামগ্রামের কৃষক শাহ-আলম বলেন, আমি এ বছর ১ বিঘা জমিতে ভুট্টার আবাদ করেছি। আবহাওয়া ভাল থাকলে ভুট্টার ফলন বেশি হবে বলে আমি আশা করি। উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের কৃষক মো.সুমন মিয়া-১ এ বছর ভুট্টা চাষ করেন ৫ বিঘা,শান্তনা বেগম ১.৫ বিঘা, সুমন-২ দুই বিঘা সহ এ কৃষিবকে মোট ৪৫ বিঘা জমিতে এ বছর ভূট্টা চাষ হয়। প্রতি বিঘা জমিতে ২০-২৫ মণ হারে ফলন হয়ে থাকে। নবীনগর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর নবীনগর উপজেলার ৬০০ শত হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। উপজেলার ৮টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে চলতি বছরে ভুট্টার চাষ হচ্ছে। অল্পদিনে ও কম খরচে ভুট্টাচাষ হওয়ায় এখানকার কৃষকেরা ভুট্টা চাষের দিকে ঝুঁকেছে। কম পূঁজি, ঝুঁকিহীন হওয়ায় কৃষকরা ভুট্টা চাষে আগ্রহী হয়ে উঠেছেন। এ ছাড়া সরকার কৃষি প্রণোদনা স্বরূপ কৃষকদের মাঝে উন্নত জাতের বীজ ও সার বিনামূল্যে বিতরণ করেছেন। উপজেলা কৃষি অফিসার জগলুল হায়দার বলেন, “চলতি বছরে আবহাওয়া অনুকূলে থাকলে ভুট্টার ফলন ভাল হবে বলে আশা করি। এ ছাড়া মাঠ পর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ কৃষকদেরকে ভূট্টা চাষে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছেন”।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে

নবীনগরে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা

প্রকাশিত : ০৫:১৯:১৬ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২