০৪:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

টাঙ্গাইলে রোগীদের মাঝে চেক বিতরণ

টাঙ্গাইলে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারাইজড, থ্যালাসেমিয়া ও জন্মগত হৃদরোগীদের মাঝে ২০২১-২০২২ অর্থবছরের এককালীন আর্থিক সহায়তা অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

শনিবার (১২ মার্চ) দুপুরে উপজেলা হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সদর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের যৌথ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো.ছানোয়ার হোসেন। জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম. সিরাজুল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনছারী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন প্রমুখ।

এ সময় ৪৮ জনকে ৫০ হাজার টাকা করে সর্বমোট ২৪ লাখ টাকার অনুদানের চেক তুলে দেয়া হয়।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে

টাঙ্গাইলে রোগীদের মাঝে চেক বিতরণ

প্রকাশিত : ০৬:০৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২