০৮:১৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

নারায়ণগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জের সৈয়দপুর কয়লাঘাট এলাকায় মাহফুজ আহমেদ (১৮) নামে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
শুক্রবার (১১ মার্চ) রাতে ঘটে এ ঘটনা। নিহত মাহফুজ খানপুর বৌ বাজার এলাকার মাকসুদ মিয়ার বাড়ির ভাড়াটিয়া ও স্থানীয় হারুনুর রশীদের ছেলে।
পরিবার ও আটকদের দেয়া তথ্যের বরাত দিয়ে পুলিশ জানায়,শুক্রবার রাতে পূর্বের কোন দ্বন্দ্বের জেরে মাহফুজের বন্ধুরা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে প্রতিপক্ষের উপর প্রতিশোধ নিতে যান ঘটনাস্থলে। সেখানে প্রতিপক্ষের লোকজন একটি নৌবহার শেষ করে আসে। পরে তাদের উপর চড়ায় হলে প্রতিপক্ষের লোকজন মিলে মাহফুজকে পিটিয়ে ও কুপিয়ে গুরুত্বর জখম করে। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে ও পরে সেখান থেকে অবস্থার অবনতি হলে ঢাকার একটি হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক হাওলাদার জানান,আমরা ইতোমধ্যে পরিবার ও আটক ৩ জনের সাথে কথা বলে ও আটকদের নিবিড় জিজ্ঞাসাবাদে ঘটনার বিস্তারিত জানতে চেষ্টা করছি।
এ ঘটনায় যারা জড়িত তাদের ধরতে ইতোমধ্যে কাজ শুরু করেছে পুলিশ। যারাই এ ঘটনা ও হত্যাকান্ড ঘটিয়েছে তাদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

এএসআই পিয়ারুল হত্যা: আসামি পলাশের ফাঁসির আদেশ

নারায়ণগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা

প্রকাশিত : ০৬:১৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২