০৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

চট্টগ্রামে হকার্স মার্কেটে অগ্নিকাণ্ড, ছাই হলো ২৬ দোকানির স্বপ্ন

চট্টগ্রাম শহরের জহুর হকার্স মার্কেটে ভয়াভহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২৬টি দোকান পুড়ে ছাই হয়েছে। শুক্রবার দিনগত রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় মসজিদের পাশে দোতলার একটা দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাপ্তাহিক ছুটির দিনে মার্কেটের দোকানপাট বন্ধ ছিল। ভেতরে লাগা আগুনের ধোঁয়া বাইরে আসার পরই আশেপাশের লোকজন আগুন লাগার ঘটনা আঁচ করতে পারেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস প্রায় দুই ঘন্টা চেষ্টার পর রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী জানান, জহুর হকার্স মার্কেটের কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। আগুনে অন্তত ২৬টি দোকান পুড়ে গেছে। এছাড়া ফায়ার সার্ভিস আগুন নেভানোর সময় পানি ঢুকে আরও বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ পরিচালক আনিসুর রহমান জানান, আগুনের খবর পেয়ে আমাদের নন্দনকানন, আগ্রাবাদ ও চন্দনপুরা স্টেশনের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ২৬টির মত দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে

চট্টগ্রামে হকার্স মার্কেটে অগ্নিকাণ্ড, ছাই হলো ২৬ দোকানির স্বপ্ন

প্রকাশিত : ০৬:৪১:৫৪ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২