০৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১০০ সাল পর্যন্ত পরিকল্পনা দিয়েছেন আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেন বিএনপি জানে বাংলাদেশের জনগণ ভোট দিয়ে তাদের ক্ষমতায় আনবে না এজন্য তারা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়।তাঁরা আইন মানে না, সংসদ মানে না। তারা ক্ষমতায় গেলে দেশ বিরানভূমি হয়ে যাবে।

শনিবার (১২ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির সেক্রেটারী বিদেশে চিঠি লিখে তাদের মুরব্বিদের কাছে, এই সরকার (আওয়ামী লীগ সরকার) আপনাদের স্বার্থ রক্ষা করবে না। সেজন্য এই সরকারকে উৎখাত করতে হবে।

বিএনপির তত্ত্বাবধায়ক সরকার চাওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, নির্বাচন কমিশন নিয়ে আইন করার পর তারা বললেন- এই আইনে হবে না। তাদের তত্ত্বাবধায়ক সরকার লাগবে। তত্ত্বাবধায়ক সরকারের ইতিহাস আর বিএনপির বেআইনি কার্যক্রমের ইতিহাস এক।

আইন মন্ত্রী আরো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১০০ সাল পর্যন্ত পরিকল্পনা দিয়েছেন যা বিএনপি কোনদিন চিন্তাও করে নাই।

আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। বিশেষ বক্তা ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল। বিশেষ অতিথি ছিলেন আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন বাবুল ও সেলিম ভূঁইয়া।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১০০ সাল পর্যন্ত পরিকল্পনা দিয়েছেন আইনমন্ত্রী

প্রকাশিত : ০৭:০২:১৩ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২