সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (১২ মার্চ) সকালে ঢাকা-ঈশ্বরদী রেল সড়কের কামারখন্দ উপজেলার চক শাহবাজপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলম হোসেন (২৫) উপজেলার হায়দারপুর গ্রামের মৃত ছানোয়ার হোসেনের ছেলে।
সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ মৃধা জানান, সকালে চক শাহবাজপুর এলাকায় রেললাইন দিয়ে হাঁটছিলেন মানসিক ভারসাম্যহীন আলম হোসেন। তখন তিনি ঈশ্বরদী থেকে ঢাকাগামী কমিউটার ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















