লক্ষ্মীপুরে একটি গোডাউন থেকে ১ টন খোলা সয়াবিন তেল জব্দসহ আবুল হোসেন নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১২ মার্চ) দুপুরের দিকে জেলা শহরের গোডাউন রোডে এ অভিযান চালানো হয়।
লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন,এর নেতৃত্বে এ অভিযানটি চালানো হয়।
বিষয়টি জেলা মার্কেটিং অফিসার মো. মনির হোসেন সাংবাদিকদের নিশ্চিত করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন তথ্য পেয়ে জেলা শহরের গোডাউন রোড এলাকার নিউ আল-আমিন স্টোরের একটি গোডাউনে অবৈধ মজুদ করা ৬০ ড্রামে মোট ১ টন সয়াবিন তেল জব্দ করা হয়েছে। অবৈধভাবে ভোজ্য তেলের মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে ব্যবসায়ী আবুল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















