১১:০৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

চৌহালীতে সুর্যমুখী চাষ হবে বানিজ্যিক ও সম্ভাবনা সাফল্যের হাতিয়ার

যমুনা বিধৌত রিমোট উপজেলার ভাঙ্গা গড়া মানুষ স্বল্প খরচে বেশী মুনাফার আশায় সিরাজগঞ্জের চৌহালীতে চাষ করা হচ্ছে সুর্যমুখী।

এ উপজেলায় অনেকেই জানে না সূর্যমুখী ফুল হতে তেলসহ নানাবিধ উপকরণ তৈরি করা হয়। অনেকের ধারণা বাড়ির উঠানে শোভাবর্ধনের জন্য সুর্যমুখী ফুল লাগানো হয়। চলতি মৌসুমে চৌহালী উপজেলার যমুনা চরাঞ্চলে সেই সুর্যমুখী ফুলের বাণিজ্যিক ভাবে চাষাবাদ শুরু করা হয়েছে।

২০২১-২২ অর্থ বছরে রাজস্ব খাতের অর্থায়নে উপজেলার খাষকাউলিয়া, ঘেরজান,স্থল, সদিয়াচাদপুর, বাঘুটিয়া, খাষপুকুরিয়া ও উমারপুর ইউনিয়নের বাদামের চরে প্রদর্শনী প্লোটের মাধ্যেমে সুর্যমুখী ফুলের চাষাবাদ করা হয়।

কৃষক সামাদ হোসেন বলেন, নতুন আবাদ করেছি তবে এর বাজার দর সম্পর্কে ধারণা নেই। ফলন ও দামও ভাল।

কৃষিবিভাগের সার্বিক সহযোগিতায় একবিঘা জমিতে হাইসান-৩৩ জাতের সূর্যমুখী ফুল চাষ করেছি। একবিঘা জমিতে খরচ হয়েছে ১০ হাজার টাকা। আগামী এক-দুই সপ্তাহের মধ্যে ফলন ঘরে তোলা যাবে। উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন , চৌহালীতে সূর্যুমুখী চাষ হবে বানিজ্যিক ভাবে, আর এ ফসলী হয়ে উঠবে সম্ভাবনা ও সাফল্যের হাতিয়ার।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জেরিন আহমেদ জানান, বাণিজ্যিক ভাবে সবে মাত্র চাষাবাদ শুরু হয়েছে। আশা করছি দিন দিন এর চাষাবাদ বৃদ্ধি পাবে।

ভোজ্য তেলের আমদানী নির্ভরতা কমানোর উদ্দেশ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিকল্প ও বানিজ্যিক ফসল হিসাবে সূর্যমুখীর চাষ এবং তা প্রান্তিক কৃষক পর্যায়ে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা তৈরী করতে পারলে এই ফসল হয়ে উঠবে সম্ভাবনা ও সাফল্যের হাতিয়ার। সরকারের প্রণোদনা কর্মসূচীর আওতায় চৌহালীর কুরকীসহ সবগুলো সূর্যমুখী প্লট পরিদর্শন করে কৃষকদের উৎসাহিত করছি। এবছর ৫০ জন কৃষককে সূর্যমুখীর বীজ ও সার দেওয়া হয়েছে, মোট ৪০ বিঘা আবাদ হয়েছে।

সূর্যমুখী তেলে (প্রতি ১০০ গ্রামে) ৮৮৪ কিলো ক্যালরি শক্তি, স্যাচুরেটেড ফ্যাট, ভিটামিন K, ভিটামিন E বিদ্যমান। উল্লেখ্য, সূর্যমুখী তেল উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ ইউক্রেন (বছরে ৫.১ মিলিয়ন টন) ও দ্বিতীয় দেশ রাশিয়া (বছরে ৪.৬ মিলিয়ন টন)। আশাকরি উক্ত দেশ দু’টির মধ্যে চলমান যুদ্ধের আড়ালে তৃতীয় শক্তি হিসাবে বাংলাদেশ সূর্যমুখীর তেল উৎপাদনে অনেক ধাপ এগিয়ে যাবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

মুন্সিগঞ্জের গজারিয়ার বালুয়াকান্দিতে উদ্বোধন হল ন্যাচার লাউঞ্জ

চৌহালীতে সুর্যমুখী চাষ হবে বানিজ্যিক ও সম্ভাবনা সাফল্যের হাতিয়ার

প্রকাশিত : ০৪:৩১:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২