১০:২০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

ফার্নিচারের দোকান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আয়নাল হক (৪৬) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (১৩ মার্চ) সকাল ১২ টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া ডেমরা সেতু সংলগ্ন লিটনের ফার্নিচারের দোকান থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে রূপগঞ্জ থানা পুলিশ।
নিহত আয়নাল হক চনপাড়া ৮নং ওয়ার্ডের জনৈক সাত্তারের বাড়ির ভাড়াটিয়া ও ঢাকা যাত্রাবাড়ী মাতুয়াইল কোনাপাড়ার মৃত মজলিশ খান এর ছেলে।
এ বিষয়ে নিহতের স্ত্রী বানু আক্তার বলেন আমি আমার স্বামীর সাথে ১৫ বছর যাবৎ একত্রে থাকি না।আমি কাঁচপুর এলাকায় ভাড়া থাকি।আজ সকালে আমার কর্মলে স্থানীয় এলাকাবাসী খবর দিলে আমি এখানে এসে দেখি আমার স্বামী আত্মহত্যা করেছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার পুলিশের এস আই মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন,আজ সকালে স্থানীয় এলাকাবাসী থানায় খবর দিলে খবর পেয়ে আমি সহ সঙ্গীয় ফোর্স এসে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় মরদেহের গলায় রশির দাগ ছিল বলেও উল্লেখ করেছেন তিনি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

শেরপুরের ঝিনাইগাতীতে মসজিদ কমিটির বিরোধে ধাক্কাধাক্কিতে, সভাপতি মৃত্যু!

ফার্নিচারের দোকান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত : ০৫:৪২:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২