ঝিনাইদহে পূর্ব শত্রতার জেরে আবুন হোসেন নামের এক ব্যাক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। রোববার দুপুরে পৌর এলাকার খাজুরা পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আবুন পৌর যুবলীগের ওয়ার্ড সভাপতি ও খাজুরা গ্রামের সালামত মন্ডলের ছেলে।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, নিহত আবুন হোসেন একটি হত্যা মামলার প্রধান আসামী ছিলেন। পূর্ব শত্রতার জের ধরে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। হত্যাকান্ডের খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করায় পরিস্থিতি নিয়ন্ত্রনে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আসামী গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















