০৯:০৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

আখাউড়ায় ২ টিকিট কালোবাজারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় দুই টিকিটে কালোবাজারিকে গ্রেফতার করেছে সিলেট রেলওয়ে জেলা ডিবি পুলিশ। মঙ্গলবার সকালে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২ টি আসনের ৭ টি টিকেট ও টিকেট বিক্রির ১৩ হাজার পাঁচশত টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শ্যমনগর গ্রামের মৃত আবুল খায়ের খলিফার ছেলে স্বপন খলিফা (৩৫) ও আখাউড়া দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে রানা মিয়া (২৫)।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল করিম জানান গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে কালোবাজারির মাধ্যমে আখাউড়া রেলওয়ে স্টেশনে যাত্রীদের কাছে চড়া দামে টিকেট বিক্রি করতো। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ মোতাবেক মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

এএসআই পিয়ারুল হত্যা: আসামি পলাশের ফাঁসির আদেশ

আখাউড়ায় ২ টিকিট কালোবাজারি গ্রেফতার

প্রকাশিত : ০১:০৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২