০৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

সৌদি পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

ঢাকায় এসে পৌঁছেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ। মঙ্গলবার বিকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন সন্ধ্যা ৬টা ৭ মিনিটে সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে বিমান বন্দরে স্বাগত জানান। পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের আমন্ত্রণে তিনি এই সফরে এসেছেন। সফরে বাংলাদেশ ও সৌদির মধ্যে একটি চুক্তি এবং একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। দীর্ঘ ছয় বছর পর সৌদি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করছেন। এর আগে ২০১৬ সালের মার্চে তৎকালীন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল বিন আহমেদ আল-যুবায়ের বাংলাদেশ সফর করেছিলেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

সৌদি পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

প্রকাশিত : ০৭:৩০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২