০৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

নারায়ণগঞ্জে নারী ইউপি সদস্যকে গুলি

নারায়ণগঞ্জে নিলুফা বেগম নামে এক নারী ইউপি সদস্যকে গুলি করা হয়েছে। তিনি গোগনগর ইউনিয়ন পরিষদের ৭,৮,৯ নং ওয়ার্ডের নারী ইউপি সদস্য। গুলিবিদ্ধ হবার পর প্রথমে তাকে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করে। মঙ্গলবার (১৫ মার্চ) সকালে ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পুরান সৈয়দপুর এলাকার নিলুফার শ্বশুর বাড়িতে এ ঘটনা ঘটে।
জানাগেছে, জমি নিয়ে স্থানীয় কাঠপট্টি এলাকার জলিল মাতবরের ছেলে রানার সঙ্গে দ্বন্দ্ব চলে আসছিল নিলুফার পরিবারের। মঙ্গলবার সকালে নিলুফার বাড়িতে দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটি ও বিবাদ সৃষ্টি হয়। একপর্যায়ে বিবাদ থামাতে গেলে নিলুফার পায়ে গুলি করা হয়। যদিও যিনি গুলি করেছেন, তার নাম ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।
নিলুফা বেগমের বড় ভাই রহিম মুন্সী জানান, তার পায়ে গুলি লেগেছে, তাকে সদর জেনারেল হাসপাতালে নিয়ে যাবার পর আমাদের ঢাকা মেডিকেল পাঠিয়ে দিয়েছে।
ইউপি সচিব মাহবুবু রহমান ভূঞা জানান, গুলি লেগেছে, তাকে হাসপাতালে নেয়া হয়েছে। তবে ঠিক কি কারণে কি হয়েছে আমার জানা নেই।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ জামান জানান, গুলিবিদ্ধের বিষয়ে কেউ কোনো কিছু জানায়নি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে

নারায়ণগঞ্জে নারী ইউপি সদস্যকে গুলি

প্রকাশিত : ০৭:৩২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২