নারায়ণগঞ্জের রূপগঞ্জে বসতঘর থেকে উচ্ছেদ করতে প্রতিপক্ষের লোকজন এক অন্ধ ও প্রতিবন্ধি যুবককে দড়ি দিয়ে খাঁটের সঙ্গে বেঁধে রেখে নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, ওই প্রতিবন্ধিকে রক্ষা করতে বিধমা মা এগিয়ে আসলে মাকেও মারধর করা হয়। হামলার শিকার হয়েছেন, অন্ধ ও প্রতিবন্ধি যুবকের দুই মামাও। গতকাল মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার মঠেরঘাট এলাকায় অবস্থিত রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এসে সংবাদ সম্মেলন করে বিচার দাবি করেন নিরীহ পরিবারটি। এর আগে, গত সোমবার (১৪ মার্চ) সকালে উপজেলার তারাব পৌরসভার বরাব এলাকায় ঘটে এ ঘটনা।
বিধবা নাজমা বেগম জানান, তিনি বরাব এলাকার মানিক মিয়ার স্ত্রী। গত ৬ মাস আগে হৃদরোগে আক্রান্ত হয়ে স্বামী মানিক মিয়া মারা যান। মানিক মিয়া মারা যাওয়ার পর থেকেই অন্ধ ও প্রতিবন্ধি ছেলে আলামিন মিয়াকে নিয়ে নাজমা বেগম স্বামীর দেয়া বসতঘরে বসবাস করে আসছে। আরেক ছেলে কর্মজীবনের তাগিতে বিদেশে রয়েছেন। বেশ কিছুদিন ধরেই নাজমা বেগমের দেবর নুরু মিয়া, হারিজ, ননদ সালমা, খাদিজা বাড়ির ভাগবন্টন নিয়ে নাজমা বেগম ও অন্ধ প্রতিবন্ধি আলামিনের সঙ্গে শত্রুতা চালিয়ে আসছে। শুধু তাই নয়, বসতঘর উচ্ছেদ করতে ব্যর্থ হয়ে অন্ধ ও প্রতিবন্ধি আলামিনকে পানিতে ফেলে হত্যা করা হবে বলেও হুমকি দিয়ে আসছে।
সোমবার সকালে আলামিনকে জোরপুর্বক ধরে নিয়ে ঘরের খাঁটের সঙ্গে বেঁধে রেখে নির্যাতন চালাতে থাকে। এসময় মা নাজমা বেগম ছেলে উদ্ধার করতে এগিয়ে আসলে তাকেও বেধরক মারপিট করে প্রতিপক্ষরা। খবর পেয়ে নাজমার ভাই আক্তার হোসেন ও চাচাতো ভাই আবু নাঈম ভুইয়া এগিয়ে আসলে তাদেরকে টেঁটাবিদ্ধ ও ছুঁড়িকাঘাত করে আহত করে। অথচ প্রতিপক্ষরা উল্টো তাদের বিরুদ্ধেই মামলা দায়ের করেছেন। নিরীহ পরিবারটি প্রশাসনের কাছে বিচার দাবি করেছেন। উল্লেখ্য, এ ঘটনায় ইঁপাটকেলের আঘাতে প্রতিপক্ষেরও দুই জন আহত হয়েছেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ
০৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে অন্ধ ও প্রতিবন্ধিকে বেঁধে নির্যাতন
-
মোঃ নুর আলম রূপগঞ্জ - প্রকাশিত : ০৭:৫১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
- 72
ট্যাগ :
জনপ্রিয়




















