০৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরচাপায় নিহত ১, আহত ৪

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ট্রাক্টরচাপায় আলী শাহ (৬০) নামে ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। বুধবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার ধনকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাদেরকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। এরা হলেন- মো. মাইনুদ্দিন (৪০), মাহফুর মিয়া (৫০), করিম শাহ(৫২) ও মারিয়া জান্নাত (১০)।

স্থানীয়দের বরাত দিয়ে নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, দুপুর আড়াইটার দিকে ধনকুড়া এলাকায় একটি যাত্রীবাহি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আলী শাহ মারা মৃত্যুবরন করেন। এ দুর্ঘটনায় অটোরিকশায় থাকা আরও চারজন যাত্রী গুরুতর আহত হন। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরচাপায় নিহত ১, আহত ৪

প্রকাশিত : ০৭:২৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২