মাদারীপুর-শরিয়াতপুর মহাসড়কের লেকপাড় শিশু পার্কের সামনে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মনিরুল ইসলাম (৪৫) ও ফারজানা ইসলাম (২৮) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সম্পর্কে তারা স্বামী স্ত্রী। বুধবার (১৬ মার্চ) রাত আনুমাকি সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মাদারীপুর সদর থানার ওসি এই দুর্ঘটনার কথা নিশ্চিত করেছন।
নিহতরা হলো শরিয়তপুরের ডেমরা থানার গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক মনিরুল ইসলাম ও তার স্ত্রী কেন্দ্র ব্যবস্থাপক ফারজানা আক্তার। নিহত মনিরুল ইসলামের বাড়ি পটুয়াখালী জেলা ও তাহার স্ত্রী ফরিজানা ইসলাম বরিমাল গোরনদী থানার মাহিলারা ইউনিয়নের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শরিয়তপুরের অফিস শেষে গ্রামীণ ব্যাংকের মাদারীপুর জেলা অফিস হয়ে সন্ধ্যায় মোটরসাইকেলযোগে নিজ বাড়ি পটুয়াখালীতে স্ত্রীকে সাথে নিয়ে রওয়ানা দেন মনিরুল। শহরের পুরাণ কোর্ট এলাকার শিশু পার্কের সামনের মোড় থেকে মোটরসাইকেলটি ঘোরানোর সময় বেপরোয়া একটি ট্রাক তাদের পেছন থেকে ধাক্কা হয়। এ সময় মনিরুল ও তার স্ত্রী দুজনে মোটরসাইকেল ছিটতে সড়কে পড়ে যান। পরে ঘাতক ট্রাকটি তাদের উপর দিয়ে উঠে যায়। ঘটনাস্থলেই মারা যান স্বামী ও স্ত্রী দুজনে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এই ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালককে আটক করা সম্ভব হয়নি। এদিকে নিহত দুইজনের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম জানান, দুর্ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে, পতালক চালককে ধরতে অভিযান চলছে।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















