১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্ম বার্ষিকি ও জাতীয় শিশু দিবস ২০২২ উদযাপন উপলক্ষে চিতলমারী উপজেলা প্রশাসন যথাযথভাবে দিবসটি বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালন করেছেন। দিবসের শুরুতে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যূরালে পুস্প স্থাবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী অফিসার সাইয়েদা ফয়জুন্নেছা, অফিসার ইনচার্জ এ এইচ এম কামরুজ্জামান খান, জেলা পরিষদ সদস্য আলহাজ্জ মোহন আলী বিশ্বাস। উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে সভাপতি মো: বাবুল হোসেন খান, সাধারন সম্পদাক পীযূষ কান্তি রায় দলীয় নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর দিবসের তাৎপর্য নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে শেষ হয়। সকাল ১১টায় উপজেলা অডিটরিয়ম ভবণে ক্ষুদে মুজিবদের নিয়ে কেক কাটা এবং চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















