মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় তিন মাসের অন্তঃসত্ত্বা বীথিকে শারীরিক নির্যাতন ও মারপিট করার অপরাধে বিথির মা হালিমা বেগম বাদী হয়ে তিন জনকে আসামি করে গজারিয়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে শুক্রবার বিকেলে এএসআই আজিজ এর নেতৃত্বে ভবেরচর কলেজ রোড এলাকায় বাবুল সরকার গ্রেপ্তার হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এ এসআই আজিজ জানান গত ১৪ ই মার্চ ছাগল তাড়ানোকে কেন্দ্র করে বাবুল সরকারের ছেলে রানা সরকার অন্তঃসত্ত্বা বিথীকে মারপিট করার ঘটনা ঘটে। বিথির মা হালিমা বেগম, বাদী হয়ে তিন জনকে আসামী করে থানায় অভিযোগ দায়ের করেন। বাবুল সরকারকে উক্ত অভিযোগের আলোকে গ্রেপ্তার হয়েছে। ভুক্তভোগী তিন মাসের অন্তঃসত্ত্বা বিথী বেগম জানান ভবেরচর কলেজ রোড হাফিজ মিয়ার বাড়িতে দীর্ঘদিন যাবৎ তারা ভাড়া থাকেন। গত ১৪ই মার্চ দুপুরে তাদের উঠানে রোধ দেয়া ফসলের উপর থেকে ছাগল তাড়ানোর অপরাধে বাবুল সরকারের ছেলে রানা সরকার তাকে প্রচুর মারধর এবং কিল ঘুষি মেরে আহত করে। উক্ত ঘটনায় গর্ভে থাকা বাচ্চা এভরশন করা হয় ১৫ই মার্চ, ভবেরচর হাসপাতাল রোড এলাকায় সেইফ লাইফ ডায়াগনস্টিক সেন্টারে। বিথী এখনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে। গজারিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দিন জানান অন্তঃসত্ত্বা বিথীকে মারধুর করার অভিযোগের ভিত্তিতে শুক্রবার বিকেলে বাবুল সরকারকে আটক করতে সক্ষম হয় থানা পুলিশ। আসামি বাবুর সরকারকে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















