চাঁদপুরে ১ লক্ষ ৪৫ হাজার ১৪৭ জন ফ্যামেলি কার্ডধারী পাচ্ছেন স্বল্পমূল্যের টিসিবির পণ্য। শনিবার সকালে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন রমজান উপলক্ষে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রয় বিষয়ক প্রেস কনফারেন্সে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এ তথ্য জানান।
জেলা প্রশাসক বলেন, চাঁদপুর জেলার ৮ উপজেলার ১ লক্ষ ২১ হাজার ৭০১ জন ও জেলার ৭ টি পৌরসভার ২৩ হাজার ৪৪৬ জন ফ্যামেলি কার্ডধারীরা বাছাই প্রক্রিয়া শেষে স্বল্পমূল্যের টিসিবির পণ্য পাবেন। প্রথম পর্যায় পবিত্র রমজান মাসের পূর্বে ২ কেজি ডাল, ২ কেজি চিনি ও ২ লিটার সয়াবিন তেল বিক্রয় হবে। এছাড়া দ্বিতীয় পর্যায় পবিত্র রমজান মাসের মাঝামাঝি সময়ে ২ কেজী ডাল, ২ কেজি চিনি ও ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি ছোলা বিক্রয় হবে।
প্রেস কনফারেন্সে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, ইকবাল হোসেন পাটওয়ারী, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, সাধারণ সম্পাদক কাদের পলাশ, ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এম এ লতিফ, সাধারণ সম্পাদক কে এম মাসুদসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















