১২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

সিরাজগঞ্জে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

সিরাজগঞ্জে ১ দিনে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যুর ঘটনায় তিন কিশোরের মধ্যে সঞ্জিত কর্মকার (১৫) নামে একজনের মরদেহ উদ্ধার হলেও এখনও দুই কিশোর নিখোঁজ রয়েছে। শুক্রবার দুপুর থেকে রাত ও শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে ওই দুই কিশোরের সন্ধান পায়নি ফায়ার সার্ভিসের ডুবরিরা।

শুক্রবার দুপুর একটার দিকে সিরাজগঞ্জ শহরের জেলখানা ঘাট পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হয় দুজন। একই সময়ে জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনায় ফুলজোড় নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় আরও এক কিশোর। পরে সন্ধ্যায় জেলখানা ঘাট এলাকা থেকে একজনের মরদেহ উদ্বার করে অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিস।

মরদেহ উদ্ধার হওয়া সঞ্জিত কর্মকার সিরাজগঞ্জ পৌর এলাকার গোশালা মহল্লার উজ্জল কর্মকারের ছেলে। আর যমুনায় নিখোঁজ থাকা সকাল সূত্রধর (১৫) সিরাজগঞ্জ পৌর এলাকার গোশালা মহল্লার কালু সূত্রধর ও ফুলজোড়ে নিখোঁজ হওয়া শুভ কুমার (১৫) জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের ডা: সুকুমার রায়ের ছেলে বলে জানা গেছে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক আলমগীর হোসেন জানান, দোল উৎসবে আবির খেলা শেষে সিরাজগঞ্জ পৌর এলাকার গোশালা মহল্লার চার কিশোর যমুনা নদীতে গোসল করতে যায়। তারা জেলখানা খাট থেকে নৌকা নিয়ে মাঝ নদীতে গিয়ে গোসলের জন্য নদীতে নামে। কিন্তু দু’জন নদী থেকে উঠে আসলেও নিখোঁজ হয় সকাল ও সঞ্জিত নামে দুই কিশোর।

অপরদিকে জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনায় ফুলজোড় নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় শুভ কুমার নামে আরও এক কিশোর। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যায় শহরের জেলখানা ঘাট এলাকা থেকে সঞ্জিত কর্মকার নামে এক কিশোরের লাশ উদ্ধার করে অভিযান স্থগিত রাখা হয়।

তিনি আরও জানান, শনিবার সকাল থেকে নিখোঁজ শুভকে উদ্ধারে ফুলজোড় নদীতে অভিযান শুরু করে রাজশাহী থেকে আসা ডুবুরি দল। কিন্তু এ পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। দুপুরের পর যমুনা নদীতে আবারও অভিযান শুরু করা হবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে

সিরাজগঞ্জে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

প্রকাশিত : ০৪:৪১:৫১ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২