০১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

নারায়ণগঞ্জে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণের উদ্বোধন

নারায়ণগঞ্জে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য টিসিবির ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার (২০ মার্চ) বেলা ১১টায় ফতুল্লার দাপা এলাকায় পৃথক দুটি ভ্যানুতে বাণিজ্য মন্ত্রনালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এ কর্মসূচীর উদ্বোধন করেন। এদুটি স্থানে ১২২০টি পরিবার কার্ডের মাধ্যমে ন্যায্যমূল্যে পণ্যসামগ্রী পাবেন।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাণিজ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (আইআইটি) এ এইচ এম সফিকুজ্জামান, টিসিবির চেয়ারম্যান বিগ্রেঃ জেনারেল মো. আরিফুল হক, অতিরিক্ত পুলিশ সুপার ক-সার্কেল নাজমুল হাসান।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আল হাসান জানান, সদরের ৭টি ইউনিয়নে ৪০২৬টি পরিবার ‘ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পন্য পাবেন। এরমধ্যে ফতুল্লা ইউনিয়নে ২টি ভ্যানুতে ১২২০টি, কুতুবপুর ইউনিয়নের ১টি ভ্যানুতে ৪৫৫টি, এনায়েতনগর ইউনিয়নে ১টি ভ্যানুতে ৩২৫টি, কাশিপুর ইউনিয়নে ১টি ভ্যানুতে ৬৭৩টি, বক্তাবলী ইউনিয়নে ১টি ভ্যানুতে ৪৮৫টি, গোগনগর ইউনিয়নে ১টি ভ্যানুতে ৫৬০টি ও আলীরটেক ইউনিয়নে ১টি ভ্যানুতে ৩০৮টি পরিবার ন্যায্যমূল্যে পণ্যসামগ্রী পাবেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে

নারায়ণগঞ্জে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণের উদ্বোধন

প্রকাশিত : ০৪:৪৫:১৮ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২