ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আশুগঞ্জ-ভৈরব রেলওয়ে ব্রীজে মোবাইল ফোন
ছিনতাইকারী চক্রের মূল হোতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪-এর
ভৈরব ক্যাম্পের সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাতে আশুগঞ্জ রেলওয়ে স্টেশনের
আশপাশ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ
থেকে বিভিন্ন মডেলের চারটি ছিনতাইকৃত মোবাইল সেট উদ্ধার করা
হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, আশুগঞ্জ উপজেলার চর-চারতলা গ্রামের মোঃ মিলন
মিয়ার ছেলে মোঃ সাগর মিয়া-(২০), একই এলাকার আবুল মিয়ার ছেলে
মোঃ জনি মিয়া-(১৯), একই উপজেলার যাত্রাপুর গ্রামের জসিম উদ্দিনের
ছেলে বিজয়- (১৯) ও নরসিংদী জেলার রায়পুরা উপজেলার দৌলতকান্দি
গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে মোঃ শিবলী মাহমুদ-(২৯)।
গতকাল রবিবার দুপুরে র্যাব ভৈরব ক্যাম্প থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে
বলা হয়, গ্রেপ্তারকৃত সাগর মিয়ার নেতৃত্বে অপর গ্রেপ্তারকৃতরা
দীর্ঘদিন ধরে আশুগঞ্জ রেলওয়ে ব্রীজে ট্রেন থেকে যাত্রীদের মোবাইল ফোন
ছিনতাই করে আসছিলো।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ছিনতাইকারীরা ট্রেন আসার আগে ব্রীজের
রেলিং ধরে ছিনতাইয়ের জন্য ওৎ পেতে থাকতো। ট্রেন ব্রীজের উপর আসলে
কোন যাত্রী যখন ব্রীজ এবং মেঘনা নদীর প্রাকৃতিক দৃশ্য ধারণ করার জন্য
মোবাইল বের করে ছবি তুলতো তখন ছিনতাইকারীরা আকষ্মিকভাবে
থাবা দিয়ে তাদের মোবাইল সেট নিয়ে যেত। কখনো কখনো
ছিনতাইকারীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে যাত্রীদের হাতে আঘাত করতো।
ছিনতাইকৃত মোবাইল ফোনগুলো মোঃ শিবলী মাহমুদসহ বিভিন্ন
ব্যক্তির কাছে বিক্রয় করতো। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় একটি
মামলা দায়ের করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ
১২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
আশুগঞ্জে চার মোবাইল ফোন ছিনতাইকারী গ্রেপ্তার
-
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি - প্রকাশিত : ০৬:০৪:২৮ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২
- 70
ট্যাগ :
জনপ্রিয়




















