০২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

কুড়িগ্রামে প্রায় ৩ লক্ষ উপকারভোগীদের মাঝে টিসিবি’র পণ্য বিতরণ শুরু

পবিত্র রমজান মাস উপলক্ষে সারাদেশের ন্যায় কুড়িগ্রাম জেলাতেও ভতুর্কি মূল্যে টিসিবি’র পণ্য বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (২০ মার্চ) সকাল ১০টায় কুড়িগ্রাম পৌরসভা ও সদর উপজেলার হলোখানা ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে পণ্য বিতরণ শুরু হয়।

এসময় উপস্থিত ছিলেন-জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলী, পৌর মেয়র কাজিউল ইসলাম, পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিনহাজুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল হাসান, হলোখানা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজা প্রমুখ।

এসময় জেলা প্রশাসক জানান, কুড়িগ্রাম পৌরসভায় ১৪ হাজার, হলোখানা ইউনিয়নে ২৬০১ জন উপকারভোগীসহ কুড়িগ্রাম জেলায় ৪২জন ডিলারের মাধ্যমে ৭৩টি ইউনিয়ন ও ৩টি পৌরসভায় মোট ২ লক্ষ ৭৭ হাজার ৮৮০ জন উপকারভোগীর কাছে দুই পর্যায়ে স্বল্পমূল্যে প্রতিজনকে ২ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি ছোলা বিতরণ করা হবে। এতে প্রথম পর্যায়ে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল বিতরণে ৪৬০টাকা এবং দ্বিতীয় পর্যায়ে ছোলা বিতরণে অতিরিক্ত ১০০টাকাসহ মোট ৫৬০টাকা খরচ হবে ফ্যামিলি কার্ডধারীদের।

কুড়িগ্রাম পৌরসভাসহ ২২টি পয়েন্টে আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। যারা পণ্য ক্রয়ে অনুপস্থিত থাকবে এবং আগ্রহী না হলে উপস্থিত যারা আছেন তাদেরকে অগ্রাধিকার দিয়ে প্যাকেজগুলো বিক্রয় করা হবে। বিতরণ কার্যক্রম পরবর্তী ১০দিনের মধ্যে সম্পন্ন করা হবে।

কুড়িগ্রাম জেলা প্রসাশক রেজাউল করিম জানান, টিসিবি’র কার্যক্রম পরিচালনায় জেলা পর্যায়ে মনিটরিং কমিটি, পৌরসভা ও উপজেলা পর্যায়ে বাস্তবায়ন কমিটি এবং ইউনিয়ন পর্যায়ে ট্যাগ টিম জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে উপকারভোগী নির্বাচন করেছে। এতে করোনাকালিন সময়ে আর্থিক প্রণোদনা প্রাপ্ত ব্যক্তি, খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় আসা ৫৫হাজার ব্যক্তি ও ভিজিএফ প্রাপ্ত ৪ লক্ষ ২৮হাজার ব্যক্তিকে কনসিডার করে এই তালিকা প্রণয়ন করা হয়েছে। বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে

কুড়িগ্রামে প্রায় ৩ লক্ষ উপকারভোগীদের মাঝে টিসিবি’র পণ্য বিতরণ শুরু

প্রকাশিত : ০৭:৫৬:১৫ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২