০২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

ফেনীতে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য সামগ্রী আটক

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর সার্বিক পরিকল্পনায় একটি বিশেষ টহল দল কর্তৃক যশপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২১৮৯/২ এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিন যশপুর এলাকা দিয়ে ভারত হতে শাড়ির একটি চালান বাংলাদেশে পাচার হতে পারে বলে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন।

গত ১৭ মার্চ ২০২২ তারিখ আনুমানিক ১০ ঘটিকায় ভারত হতে কয়েকজন চোরাকারবারীকে মালামালসহ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা বিজিবি টহল দলকে লক্ষ্য করে ইট, পাথর ছুঁড়তে থাকে এবং বাগানের মধ্যে মালামাল ফেলে পূণরায় ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরবর্তীতে টহলদলের সদস্যগণ ঘটনাস্থল তল্লাশী করে চোরাকারবারীদের ফেলে যাওয়া প্লাস্টিকের গাইড উদ্ধার করে। জব্দকৃত প্লাস্টিকের গাইড গুলো ১৮ মার্চ ব্যাটালিয়ন সদরে আনয়ন করে তল্লাশী করা হয়। ১৮ মার্চ প্লাস্টিক গাইড গণনা করে বিভিন্ন প্রকার কসমেটিক সামগ্রী, ভারতীয় শাড়ি-১৫০ পিছ, মেক্সি-৩৯০ পিছ, নেশা জাতীয় ট্যাবলেট ভেগুরা-১,৯৮০ পিছ, ০৮ প্রকার ঔষধ, ধুতি-৪৫ পিছ, ব্লাউজ-৪৩০ পিছ, থ্রি-পিছ-৭৫ পিছ, ব্রা-৭০ পিছ, কটি-১৫ টি, মানি ব্যাগ-২০ টি, বেল্ট-৩০ পিছ পাওয়া যায়। যার আনিুমানিক সিজার মূল্য-১২,৭৬,০৬০/- টাকা। উদ্ধারকৃত মালামাল ফেনী কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, চোরাকারবারীদেরকে আটকের নিমিত্তে বর্ণিত এলাকা ও পার্শ্ববর্তী স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে

ফেনীতে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য সামগ্রী আটক

প্রকাশিত : ০৮:১৬:১৯ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২