নওগাঁর মহাদেবপুরে ২০ মার্চ রোববার দুপুরে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ন্যায্যমুল্যে টিসিবির পন্য বিক্রয়ের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আহসান হাবিব ভোদন। এনায়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদি হাসান মিয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুন চন্দ্র রায়, জেলা আওয়ামী লীগের সদস্য অজিত কুমার মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ও টিসিবির সদস্য সচিব মুলতান হোসেন, আওয়ামীলীগ নেতা ও টিসিবির ডিলার মের্সাস বাবুল ভ্যারাইটি ষ্টোরের সত্বাধিকারী বাবুল চন্দ্র ঘোষ, ইউপি সদস্য আইয়ুব হোসেন প্রমুখ। এ সময় প্রতিজন ক্রেতাকে ৫৫ টাকা কেজি দরে দুই কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে দুই কেজি ডাল ও ১১০ টাকা লিটার দরে দুই লিটার তেল দেয়া হয়। আজ ৬৫০ জনের মাঝে এসব পণ্য বিক্রয় করা হয়। এ ইউনিয়নে মোট ১৮৭০ জনের মধ্যে এসব পন্য বিক্রয় করা হবে। উলেখ্য, উপজেলায় মোট ১৮ হাজার ৪শ’ ২০ জনের মাঝে এসব পণ্য বিক্রয় করা হবে।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















