০২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

পুনরায় সভাপতি সুজন ও সম্পাদক সম্রাট

পঞ্চগড় জেলা আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলনে সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি ,সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মজাহারুল হক প্রধান, এমপি,সহ-সভাপতি নাইমুজ্জামান মুক্তা এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আনোয়ার সাদাত সম্রাট।

রোববার বিকেলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে পঞ্চগড় চিনিকল মাঠে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ প্রধান অতিথি হিসেবে সবার সম্মতিতে তাদের নাম ঘোষণা করেন। এসময় সহ – সভাপতি হিসেবে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধানের নাম ঘোষণা করে পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি করতে তাদের দায়িত্ব দেয়া হয়।

এর আগে সম্মেলন ঘিরে জেলার নেতা কর্মীদের মাঝে উচ্ছাস উদ্দিপনা লক্ষ্য করা গেছে । সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা থেকে তৃণমূলের নেতা কর্মীরা মিছিল নিয়ে মাঠে প্রবেশ করে। প্রথম অধিবেশনে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয়

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে

পুনরায় সভাপতি সুজন ও সম্পাদক সম্রাট

প্রকাশিত : ০৩:৫১:৩২ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২