দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কৃষ্ণরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থী ক্ষুদে ডাক্তার হিসেবে শিক্ষার্থীদের চিকিৎসা দিচ্ছে। প্রতিটি শ্রেণীতে গিয়ে শিক্ষার্থীদের ক্রিমি নাশক ঔষধ খাওয়ানো হচ্ছে।
সোমবার সকালে এ কার্যক্রম বিদ্যালয়ে শুরু হয়। ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুজ্জামান বলেন, শিক্ষার্থীদের ডাক্তার শিক্ষার্থী। ১৫ জন শিক্ষার্থী কে প্রাথমিক ভাবে ঔষধ দেওয়া ও খাওয়ানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাদের কে বিদ্যালয় থেকে ডাক্তারের ইনফর্ম তৈরি করে দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক রাজু মিয়া, মোদাব্বেরুল ইসলাম।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















