০৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

ডিমলায় শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

নীলফামারীর ডিমলায় ২০২১ শিক্ষাবর্ষে মসজিদ ভিত্তিক ও গণশিক্ষা কার্যক্রমে ইসলামিক ফাউন্ডেশনের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ।

মঙ্গলবার (২২-মার্চ) সকালে উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইবনুল আবেদীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড সুপারভাইজার রাকিবুল ইসলাম৷ এসময় উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের কেয়ার টেকার মোঃ মোকছেদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, উপজেলা প্রকৌশলী শফিউল ইসলাম প্রমুখ৷

আলোচনা সভা শেষে মসজিদ ভিত্তিক ও গণশিক্ষা কার্যক্রমে ইসলামিক ফাউন্ডেশনের ৩ জন শ্রেষ্ঠ শিক্ষক ও ৬ জন শিক্ষার্থীর মাঝে পবিত্র কুরআন শরীফ পুরস্কার হিসেবে হাতে তুলে দেওয়া হয়।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়া আয়কর আইনজীবী সমিতির নির্বাচনে মনা সভাপতি, রিপন সাধারণ সম্পাদক

ডিমলায় শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

প্রকাশিত : ০৪:০৪:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২