দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে বোদার আউলিয়ার ঘাটে করতোয়া নদীতে ২ শত কোটি টাকা ব্যয়ে “ওয়াই” আকৃতিতে সেতুটি নির্মিত হচ্ছে। মঙ্গলবার ২২ মার্চ জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠকে একনেকে সভায় আউলিয়ার ঘাটে সেতু নিমার্ণের জন্য অর্থ বরাদ্দের অনুমোদন প্রদান করা হয়েছে। বাংলাদেশে সর্ব উত্তরে ওয়াই আকৃতির সেতু নির্মিত হবে পঞ্চগড়ের আউলিয়া ঘাটে।
আনন্দে ভাসছে এলাকার মানুষ। প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজন এমপি কে পঞ্চগড়বাসী প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
পঞ্চগড় জেলার বোদা ও দেবীগঞ্জ দুই উপজেলার মানুষের দীর্ঘ ৫০ বছরের প্রাণের দাবী বোদা উপজেলার মাড়েয়া আউলিয়ার ঘাটে করতোয়া নদীর উপর ব্রিজ নির্মানের। অবশেষে রেলপথ মন্ত্রী ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ নূরুল ইসলাম সুজন এমপি মহোদয়ের ঐকান্তিক ইচ্ছায় এবং সর্বাত্বক প্রচেষ্টায় ব্রিজটি গতকাল ২২ মার্চ ২ শ’ কোটি টাকা ব্যায়ে একনেকে বৈঠকে পাশ হয়।
ব্রিজ নিমার্ণের জন্য অর্থ বরাদ্দ বরাদ্দ শিঘ্রই প্রদান করা হলে বীজ নির্মানের দরপত্র আহ্বান করা হবে বলে সংশ্লষ্ট সূত্রে জানা গেছে।
ব্রীজটির বিল একনেকে পাস হওয়ায় বোদা-দেবীগঞ্জ সহ পঞ্চগড়ের মানুষেরর মনে খুশির বন্যা বইছে। এলাকার লাখ লাখ মানুষ প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও রেলপথ মন্ত্রী এ্যাডঃ মো.নূরুল ইসলাম সুজন এমপি কে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন।
এদিকে এলাকার মানুষ দাবী তুলেছেন মুক্তিযুদ্ধে সংগ্রাম ও আন্দোলনে যাঁর অবদান ও ভুমিকা ছিল অন্যতম,যিনি স্বাধীনতা যুদ্ধের সময় ৬ নং সেক্টরের বেসামরিক উপদেষ্টা ও সাবেক এমপি,বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিরাজুল ইসলামের নামে নামকরণ করার জোর দাবী উঠেছে।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















