০৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় কবরস্থানের গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় একটি কবরস্থানের গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাইকা গ্রামের একটি কবরস্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের বাড়ি সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের নরসিংহপুর গ্রামের মো. কালা মিয়ার ছেলে মো. আবু তাহের (৭০)। তার পরিবারের ছেলে মেয়েরা এ সে পরিচয় নিশ্চিত করেন । তবে মরদেহটি দীর্ঘদিন আগের, এটি পচে নষ্ট হয়ে যায় ।

বৃদ্ধের ছোট ভাই বলেন,আবু তাহের আমার বড় ভাই। গত ২৮ ফেব্রুয়ারী তিনি বাড়ি থেকে নিখোঁজ হন। ৭মার্চ আমরা সরাইল থানায় হারানো ডায়েরি করি। দীর্ঘদিন যাবৎ তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। আজ সকালে বারপাইকা কবরস্থানে একটি লাশ পাওয়া গেছে শুনে আমরা দৌড়ি আসি। এসে দেখি আমাদের বড় ভাই আবু তাহের । দাঁত, জামা ও জুতা দেখে আমরা তাঁকে চিনতে পারি।’

সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন বলেন, কবরস্থানের গাছের ডালে ঝুলন্ত অবস্থায় একটি মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। মরদেহটি অন্তত ২০-২৫ দিন আগের। এর নিচের অংশ শিয়াল খেয়ে নষ্ট করে ফেলেছে। ওপরের অংশটুকুও কঙ্কাল হয়ে গেছে।

তিনি আরও বলেন, কবরস্থানটি গহীন অরণ্যে হওয়ায় সেখানে মানুষের আসা-যাওয়া ছিল না। দীর্ঘদিন যাবত এখানে কাউকে কবরও দেওয়া হয়নি। গ্রামের এক বাড়ির ছাগল কবরস্থানটিতে ঢুকে যায়। দুই কিশোর ছাগলটি আনতে গেলে গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে গ্রামবাসীকে জানায়। তারা কবরস্থানে ঢুকে মরদেহটি দেখে খবর দিলে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে

ব্রাহ্মণবাড়িয়ায় কবরস্থানের গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত : ০৯:০০:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২