০৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মামলা নিষ্পত্তিতে রেকর্ড গড়লেন চট্টগ্রামের বিদায়ী জেলা জজ

বদলী হয়ে চলে গেলেন চট্টগ্রামের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ ইসমাইল হোসেন। বিচারপ্রার্থী মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা ছিল এই বিচারকের। বদলির আগে তার কর্মকালে দেওয়ানি ও ফৌজদারি মিলিয়ে নিষ্পত্তি করেছেন ৩০ হাজার ৭শত ৩৭টি মামলা।

তিন বছরের অধিক চট্টগ্রামের জেলা জজ হিসেবে কর্মরত ছিলেন তিনি। চলতি মাসের ২২ তারিখ তিনি দায়িত্ব অর্পন করে মাদারীপুরের উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করেন। করোনা মহামারি সময় তিনি ৬০০০ হাজারের অধিক মামলা ভার্চুয়াল আদালতে শুনানি ও নিষ্পত্তি করেন। পুরাতন মামলা নিষ্পত্তি ও বিচারপ্রার্থী জনগনের দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করার মাধ্যমে মামলার জট নিরসনে তিনি বিভিন্ন যুগন্তকারী পদক্ষেপ গ্রহন করেন।

চট্টগ্রাম তার বিচার করা উল্লেখ্যযোগ্য মামলা ছিলো ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত গণহত্যার মামলা। এ মামলায় তিনি ০৫ জনকে ফাঁসির আদেশ দেন। চট্টগ্রাম আদালত ভবনের নিচতলায় বিচারপ্রার্থী জনগণের সুবিধার্থে অনুসন্ধান ও তথ্যকেন্দ্র চালু করেছিলেন তিনি।চট্টগ্রাম আদালত ভবনে যেকোনও বিচারপ্রার্থী এসে অনুসন্ধান ও তথ্যকেন্দ্র থেকে আদালত সংশ্লিষ্ট সব তথ্য পেতে বা কোন আদালত বা বিভাগের অবস্থান কোথায়, আদালতের কোন বিভাগে কী কী সেবা পাওয়া যাবে, বিশেষ তথ্য বা সেবার জন্য কোন অফিসে বা বিভাগে যেতে হবে, এমনকি কোন আদালত ছুটিতে আছে; আদালত সংশ্লিষ্ট এসব তথ্য মিলে এখানে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে

মামলা নিষ্পত্তিতে রেকর্ড গড়লেন চট্টগ্রামের বিদায়ী জেলা জজ

প্রকাশিত : ০৯:২৭:০৭ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২